Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৩

মোহাম্মদ আজগর।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আজগর (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজগর স্থানীয় হাজীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় মৌলানা শাহ (রাহ.) মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা স্কুলের শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দিন জানান, ‘আমার চাচার ছেলের বিয়ে ছিল রাতে। একটি দুর্ঘটনা সবকিছু বিষাদ করে দিয়েছে। বজলুর রহমান সড়কের হাজীপাড়া এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। তাই এখানে স্পিড ব্রেকার দেওয়া খুবই জরুরি।’

রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর