Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬ ১৫:৩১

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদল। গত ২১ এপ্রিল, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ এনে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল আজ বিক্ষোভ মিছিল করে। দুপুর ১২টায় কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আবার মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে ‘ গুপ্তের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ এমন নানা স্লোগান দিতে দেখা যায় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি তিতুমীর শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর শিবিরের বর্বর হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা জানান। এ সময় তিনি আরো বলেন, “অতি শিগগিরই সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে”

এ সময় সদস্য সচিব সেলিম রেজাসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর