ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে লোহার বস্তু মাথায় পরে রনি (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে মোহাম্মদপুর আরশিনগর এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত রনি সহকর্মী আব্দুর রহমার জানান, তাদের বাড়ি চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামে। বাবার নাম সাহেব আলী। বর্তমানে ওই নির্মানাধীন ভবনে থেকে লেবারের কাজ করতো।
তিনি আরও জানান, সকালে নিচ থেকে সাততলায় লোহার রুপশের মাধ্যমে ঢালাইয়ের মাল তুলছিল। হঠাৎ রুপোশটি ছিড়ে রনির মাথার উপড় পরে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহেটি মর্গে রাখা হয়েছে।