Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে অপহৃত ৬ শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১২:৪৪

ঢাকা: বান্দরবানের লামায় অপহৃত ৬ শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।

এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিককে অপহরণ করা হয়।

অপহৃতরা শ্রমিকরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

রাবার মালিক ইসলাইল বলেন, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তার রাবার বাগানে কাজ করেছেন। প্রতিদিনের মত বুধবারও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর