Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে যাওয়ার সম্মানজনক পথ খুঁজছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২০:৩৩

যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে সরে যাওয়ার একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে এ মন্তব্য করেছে ইরান। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করে।

শনিবার (২৫ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ বলেছে, ‘বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে।’

বিজ্ঞাপন

মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা দেশটির নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর