Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাতিঘর থেকে বই কিনলেন জাইমা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৯:০১

বাতিঘর থেকে বই কিনলেন জাইমা রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলামোটরে চেইন বুকশপ বাতিঘরে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার (এপ্রিল) দুপুরে তিনি বাতিঘরে যান। পরে আধা ঘণ্টা সময় ঘুরে অনেকগুলো বই কেনেন।

এ বিষয়ে জানতে চাইলে বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ সাংবাদিকদের বলেন, তিনি অন্য সব সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে আসেন তিনি।

প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন। জাইমা বাতিঘর থেকে যে বই কিনেছেন, তার মধ্যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বইও আছে।

এছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো