Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে নিবন্ধনহীন পোর্টাল বন্ধে পুলিশের আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেট মহানগরীতে যথাযথ নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) পুলিশ কমিশনারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনহীন সব পোর্টাল অনলাইন থেকে সরিয়ে নিতে হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ধরনের নিবন্ধনহীন পোর্টালের কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১ মে সন্ধ্যার মধ্যে এসব পোর্টাল দেশি/বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। ব্যর্থতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর