Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:৪১

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। বিবৃতিতে তিনি দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নাহিদ ইসলাম ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট স্কয়ারে শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, আট ঘণ্টা শ্রমের মানবিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তে সেদিন রাজপথ ভিজেছিল। তিনি সেই বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে মে দিবস পালন করা হলেও তা মূলত আনুষ্ঠানিকতা, ব্যানার ও বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে; বাস্তবে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্যই।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে এবং শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে। এমনকি ১৩ বছর পার হলেও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার না পাওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের রক্ত দেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। একটি শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।

বিজ্ঞাপন

রক্তে লেখা মে দিবস
১ মে ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর