Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৩:০৪

ঢাকা: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ মে থেকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি চলবে ৬ মে পর্যন্ত। মাঠ প্রশাসনের সাথে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান এই মাধ্যমটিতে সারা দেশ থেকে জেলা প্রশাসকরা অংশগ্রহণ করবেন।

তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানিয়েছেন, সম্মেলনের সার্বিক বিষয়ে বিস্তারিত জানাতে আগামী শনিবার (২ মে) বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আয়োজিত এই ব্রিফিংটি ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রেস ব্রিফিং ও সম্মেলনের বিভিন্ন কার্য অধিবেশনগুলোতে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রক্তে লেখা মে দিবস
১ মে ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর