Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ১ মে ২০২৬ ১৯:১৯

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত সমাবেশের মূল মঞ্চে উপস্থিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে।

এর আগে, সমাবেশের মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শীর্ষ নেতাদের উপস্থিতিতে পুরো এলাকা নেতা-কর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।

দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও ইউনিট থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। মে দিবসের এই আয়োজনকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল জনসমাগম ঘটে। পুরুষ কর্মীদের পাশাপাশি বিভিন্ন সেক্টরের বিপুল সংখ্যক কর্মজীবী নারী শ্রমিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছাড়িয়ে যায়। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর