Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাসে জনগণের ভাগ্য পরিবর্তনে নজিরবিহীন কাজ করেছে সরকার: আবদুস সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৭:১৯ | আপডেট: ১ মে ২০২৬ ১৯:১৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

ঢাকা: মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিশাল সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ক্ষমতায় আসার পর গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের মুক্তি এবং বিআরটি কার্ডের মতো উদ্যোগগুলো সরাসরি সাধারণ মানুষকে উপকৃত করছে।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম তার বক্তব্যে বলেন, ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিন স্থাপন এবং হকারদের পুনর্বাসনের যে কাজ চলছে, তা সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করছে। তিনি বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তারা সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। বিএনপিকে একটি ভাসমান দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তাদের কথায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না। প্রধানমন্ত্রী জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন কারণ জনগণ সেই ম্যান্ডেট তাকে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসক আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত জনগণের সুবিধা-অসুবিধার খবর রাখেন। এমনকি জনসভায় আসার পথেও তিনি রাস্তার পাশে ময়লা-আবর্জনা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, যা তার জনবান্ধব নেতৃত্বের বহিঃপ্রকাশ।

জনগণের প্রতি প্রধানমন্ত্রীর এই একনিষ্ঠতার ওপর আস্থা রেখে তিনি বলেন, মাত্র দুই মাসে তিনি যে গতিতে কাজ শুরু করেছেন, তাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগরীসহ দেশের সর্বস্তরের মানুষ প্রিয় নেতার পাশে আছে এবং তার নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর