Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় ধানের দাম, কৃষকের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৮:৩৭

পটুয়াখালী: ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল, খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনঃখননসহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ) সকাল ১১টায় শহিদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবঃ প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষকরে ঋণগ্রস্ত হচ্ছে। এরা ধানের লাভজনক দাম পায়না, সময়মত সার কিটনাশ পায়না, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, কৃষকের জন্য শুদমুক্ত ঋণ নেই, ধান বেচতে গেলে দালালের সিন্ডিকেট, মাপে বেশি নিয়ে যাওয়া সহ না না কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতের সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকের এই সকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে প্রকৃত কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাই সরকারকে কৃষকের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর