ঢাকা: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬ উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির পক্ষ থেকে একটি অনলাইন রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
তিনটি বিভাগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। নিন্মমাধ্যমিক বিভাগে রচনা প্রতিযোগীতার বিষয় ছিল ‘শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের অবদান’। মাধ্যমিক বিভাগে ছিল ‘উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ ইন্টারনেট সংযোগ’। উচ্চমাধ্যমিক বিভাগের বিষয় ছিল ‘সংযুক্তবিশ্বে ডিজিটাল স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। বিজয়ীরা হলেন, নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রথম পুরষ্কার পান আয়শা ওয়াহিদা অর্থী, দ্বিতীয় পুরষ্কার পান মো. আলভী ইসলাম, তৃতীয় পুরষ্কার পান প্রীতি রানী দাস।
মাধ্যমিক বিভাগে যে তিন জন পুরষ্কার পেয়েছেন তারা হলেন, সাদিয়া আফরিন, নুসরাত জাহান মালিহা ও সারিকা ইসলাম জান্নাত।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত তিনজন হলেন, রাজিয়া খাতুন, আরিনা আফরিন রাইসা, কানিজ ফাতিমা।
পুরষ্কার বিতরণের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।