ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ‘১২তম ট্রাস্টি বোর্ড’ গঠন করেছে সরকার। আগামী ৩ বছরের জন্য এই বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন, ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা-৬ অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এই বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, ট্রাস্টি বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়ার একটি কারিগরি কলেজের অধ্যক্ষ।
কমিটির সদস্যরা হলেন- কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩); মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক); জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মনোনীত) উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা; অর্থ বিভাগের (মনোনীত) উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা। ঢাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু সাঈদ, সিলেটের নূরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, টাঙ্গাইলের কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে ফজলুল হক, চট্টগ্রামের কোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, চাঁদপুর কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকা মিরপুরের মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার।
সুপার মাওলানা মো. দেলোয়ার হোসেন মুন্সি, টাঙ্গাইলের বাংলাবাজার চামাদিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল আলীম আকন্দ, ভোলার দক্ষিণ মাদ্রাজ এরব হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, কুমিল্লার আকবর আলী খান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ইনস্ট্রাক্টর মো. হারুনুর রশিদ, ঢাকা সায়েদাবাদ রেজাউল করিম চৌধুরী কলেজের প্রধান সহকারী মো. কামরুজ্জামান মিজান, ঢাকা সূত্রাপুর ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের হিসাব রক্ষক এ এম গোলাম ছরোয়ার, গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল এন্ড কলেজের অফিস সহায়ক মো. মতিউর রহমান, বগুড়া শেরপুরের শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী।