Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ২ ট্রলারের মুখোমুখি ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ৫ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ০৯:১৮

বাগেরহাট: মোংলা নদীতে খেয়া পারাপারের দুইটি ট্রলারের মুখোমুখি ধাক্কায় নদীতে পড়ে যায় ১৫/২০ জন। বেশিরভাগ সাঁতরে কুলে উঠতে পারলেও ৫ জন নারী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে যাত্রীরা। তারা সকলে মোংলা ইপিজেড শ্রমিক ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, বাগেরহাটের মোংলা ইপিজেড ছুটির পর রাত ৯টার দিকে শ্রমিকরা ট্রলারে করে মোংলা নদী পার হচ্ছিল। এ সময় পূর্ব দিক থেকে ওপর একটি ট্রলার পশ্চিম দিক থেকে আসা ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় ১৫/২০ জন নদীতে পড়ে যায়। তাদের দাবি ৫ জনের মত নারী সহকর্মী নদী থেকে উঠতে পারেনি।

বিজ্ঞাপন

সহযাত্রীদের অভিযোগ, খালি ট্রলারটি দ্রুত গতিতে তাদের ভরা ট্রলারটিতে মেরে দেয়। এরপর যাত্রীরা হুড়হুড় করে নদীতে পড়ে যায়। ধাক্কা দেওয়া ট্রলারটি আমাদের উদ্ধার না করে অপর পাড়ে দ্রুত চলে যায়। আর ঘাটের দুই পাড়ে থাকা কোন ট্রলারই তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেনি। ট্রলারগুলোতে কোন বাতি/আলো ছিলনা। তারা বলেন, এর আগেও এমন অনেকবার দুর্ঘটনা ঘটেছে। এতে মাঝিদের টনক নড়েনি।

ট্রলার সমিতি ও মাঝিদের পক্ষ থেকে উদ্ধার কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এঘ টনায় নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অন্ধকার রাত হওয়ায় কতজন নিখোঁজ তা সটিকভাবে বলা যাচ্ছে না। তবে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর