Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সিডিডিএল’র মেয়াদ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৯:১৭ | আপডেট: ২৩ মে ২০২৬ ১৯:২০

নিউমুরিং কনটেইনার টার্মিনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনায় ‘চিটাগং ড্রাই ডক লিমিটেড’ (সিডিডিএল)-এর মেয়াদ ৬ মাস বাড়িয়েছে সরকার।

শনিবার (২৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রস্তাবে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য ‘চিটাগং ড্রাই ডক লিমিটেড’ (সিডিডিএল)-এর সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ৬ মাস বা নতুন ঠিকাদার নিয়োগ না দেওয়া পর্যন্ত বিদ্যমান দরে ও শর্তে বর্তমান ঠিকাদার নিয়োগের ঘটনোত্তর অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতির এ প্রস্তাবটির এটি নীতিগত অনুমোদন।

বিজ্ঞাপন

এছাড় বৈঠকে নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল (২ লাখ, আইইউ) এবং ভিটামিন এ ক্যাপসুল (১ লাখ, আইইউ) ক্রয়ের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।