Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

স্টাফ করেসপন্ডেট
২৩ মে ২০২৬ ২০:২৭

আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর – ছবি : সারাবাংলা

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রকৌশলীরা আগামী দিনগুলোতেও দক্ষতা ও সততার সঙ্গে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শনিবার (২৩ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে শুধু পিরোজপুর জেলাতেই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দেশের সম্পদ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি’র প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে সানজিদা ইসলাম তুলি গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবি দেশ-বিদেশে তুলে ধরেছেন এবং তাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন।

আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের খ্যাতিমান প্রকৌশলী, গবেষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর