ঢাকা: জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে আজ রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কাজের ধরনের ওপর ভিত্তি করে কোথাও ৩ ঘণ্টা, কোথাও সাড়ে ৩ ঘণ্টা, আবার কোথাও টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে।
এই কারণে আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত ৩৩ কেভি সোর্স লাইনটি বন্ধ থাকবে এবং এর আওতাধীন সব গ্রাহক টানা ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবেন।
অন্যদিকে, নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, নওগাঁ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে আরজী নওগাঁ কেভি উপকেন্দ্রের আওতাধীন তালতলী ফিডারের চক প্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দিন কলেজ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় এবং কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। পাশাপাশি ত্রিমোহনী ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নেসকো নিশ্চিত করেছে।
এদিকে, নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এই কারণে আজ রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।