Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ০৮:৩৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত – ছবি : সারাবাংলা

ঢাকা: রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে হাজারো মুসল্লি প্রধান জামাতে নামাজ আদায় করেন। পরে বিশ্ব মুসলিমের সুখ শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা অরাখা হয়।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এ ছাড়া, পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা আজ
২৮ মে ২০২৬ ০৬:৩০

আরো

সম্পর্কিত খবর