Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার্স নামের জাহাজটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

– ছবি : সংগৃহীত

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আগুন নেভাতে তাদের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। পরে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এসএন/এসআর