Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় খালেদা জিয়ার নামে ৯ গরু কোরবানি ও গরীবের মাঝে বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৪:৫০ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৫৬

– ছবি : সংগৃহীত

বাগেরহাট: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সামর্থ্যের অভাবে যাদের ঘরে উৎসবের আমেজ পৌঁছায় না, তাদের মুখে হাসি ফোটাতে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) বাগেরহাটের মোংলায় নেওয়া হয়েছে অনন্য এক মানবিক উদ্যোগ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে।

শুধু কোরবানি দেওয়াই নয়, উৎসবের এই দিনে কোনো অসহায় মানুষ যেন বাদ না পড়ে, সেজন্য প্রতিটি ওয়ার্ডের দুঃস্থদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানি করা পশুর মাংস।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, ম্যাডাম খালেদা জিয়ার আজীবন লড়াই-সংগ্রাম করেছেন সাধারণ মানুষের জন্য। তাই এই পবিত্র দিনে তার পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খুশির বার্তা পৌঁছে দিতেই এই মানবিক আয়োজন।

বিজ্ঞাপন

মোংলা পৌর বিএনপি সভাপতি ও আয়োজক মো. জুলফিকার আলী জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মোংলার ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই দেশের এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমার নিজ অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর