Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে হজে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১০:৫১

ঢাকা: ‎চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার (৫ জুন) আরও ২ জন বাংলাদেশি হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শনিবার (৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ‘হজ বুলেটিনের’ তথ্যসূত্রে এসব জানা গেছে।

‎’হজ বুলেটিনের’ তথ্য অনুযায়ী, সর্ব্বশেষ গতকাল ৫ জুন ঢাকার খিলগাঁওয়ের মোহাম্মদ রবিউল পারভেজ হক(৫৯) জেদ্দায় এবং মদিনাতে টাঙ্গাইলের আবুল কাশেম রাজভী (৬৯) নামে এই ২ জন হাজী ইন্তেকাল করেন।

‎‎সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মৃত ৪৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

‎এদিকে, চলতি বছর হজের আনুষ্ঠানিকতা ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বমোট ৩৬০ জন হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন হাজি। এর মধ্যে আন-নুর হাসপাতালে ৪ জন, কিং ফয়সাল হসপিটালে ২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতালে, আজিজিয়া) ৬ জন, হেরা জেনারেল হসপিটালে ২ জন, মক্কা মেডিকেল সেন্টারে ৩ জন, কেয়ার মেডিকেলে ৩ জন, সৌদি জার্মান হসপিটালে ২ জন, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হসপিটালে ১ জন ভর্তি আছেন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর