Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন শেষ করার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

‎ঢাকা: ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধনের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
‎
নির্ধারিত এই সময়ের পর আর কোনোভাবেই নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‎
‎গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তী সময়ে সেই অনুযায়ী সৌদি আরবের ব্যাংকে অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। তাই হজে গমনেচ্ছু ব্যক্তি, সংশ্লিষ্ট এজেন্সি এবং ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে।
‎
‎এ বিষয়ে যেকোনো বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর