Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বর মামলায় দীপু মনিসহ ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

স্টাফ করেসপন্ডেট
৭ জুন ২০২৬ ১৫:৫১ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৬:৪৮

ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনও চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময়ের আবেদন করবে।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বহু হতাহতের অভিযোগ ওঠে। এরপর থেকে বিভিন্ন ইসলামি দল দিনটিকে ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস’ হিসেবে পালন করে আসছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর