Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু, নিহত বেড়ে ২৩

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১০:৪৯

দক্ষিণ দিল্লির মালবিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে গুরুতর আহত এক বাংলাদেশি নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১০ জুন) দক্ষিণ দিল্লি পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে ওই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশের একজন নারী নাগরিক। তার মৃত্যুর পর এ ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ জুন দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকায় অবস্থিত ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২১ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

গত সপ্তাহে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক নাইজেরিয়ান নাগরিক মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়।

সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরও বেড়ে ২৩ জনে পৌঁছেছে। ঘটনার পর থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর