Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে শিশুখাদ্য, মসলা ও খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:১১

ছবি: সারাবাংলা

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্যের কাঁচামাল, বিভিন্ন ধরনের মসলা এবং খেজুর আমদানিতে শুল্ক-সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন)জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, দেশে উৎপাদিত শিশুখাদ্যের দাম কমাতে শিশু ও অল্পবয়সী শিশুদের জন্য প্রস্তুতিমূলক খাদ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

সরকারের আশা, শুল্ক কমানোর ফলে স্থানীয় উৎপাদকদের উৎপাদন ব্যয় কমবে এবং এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাবে। এতে শিশুখাদ্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া দৈনন্দিন রান্নায় ব্যবহৃত সব ধরনের মসলার ওপর আরোপিত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, মসলার আমদানি ব্যয় কমলে বাজারে এসব পণ্যের দামও কিছুটা কমতে পারে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।

একই সঙ্গে খেজুর আমদানির ক্ষেত্রেও বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে খেজুর আমদানির খরচ কমবে এবং বাজারে এ পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বলে মনে করছে সরকার।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, জনজীবনের ব্যয় কমানো এবং প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভোগ্যপণ্যের ওপর শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এসব পণ্যে শুল্ক-সুবিধা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর