Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত বাজেট ২০২৫-২৬ / মোট ব্যয় কমলেও বেড়েছে পরিচালন ব্যয় ও ব্যাংক ঋণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:৩০ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:০৯

-প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সে হিসাবে সংশোধিত বাজেটে ২ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) কাটছাঁটের কারণে বাজেটের আকার কমেছে।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে এডিপি’র আকার ধরা হয়েছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ৩০ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

অন্যদিকে সংশোধিত বাজেটে সার্বিক প্রাপ্তি ও রাজম্ব আদায়েরর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

মূল বাজেটে সার্বিক প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ ৫ লাখ ৩ হাজার কোটি টাকা দেখানো হয়েছে। এছাড়া কর-বহির্ভূত রাজস্ব ১৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকার বিপরীতে ৬৫ হাজার কোটি টাকা আদায় হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সংশোধিত বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ২৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। মূল বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এটি কমিয়ে ২ লাখ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

অন্যান্যের মধ্যে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় প্রায় ৩২ হাজার কোটি টাকা, অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ৫ হাজার কোটি টাকা এবং ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের গৃহীত ঋণের পরিমাণ ১২ হাজার কোটি টাকা বেড়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর