Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে বিশ্বকাপ শেষ / আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান অধিনায়কের

ক্রীড়া ডেস্ক
১২ জুন ২০২৬ ০৮:৪৩ | আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৪৫

আগে থেকেই ইনজুরিতে জর্জরিত ছিলেন তারা। বিশ্বকাপ শুরুর একদিন আগে বড় এক ধাক্কা খেল এশিয়ার দেশ জাপান। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, লিভারপুলের এন্দের জায়গায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে দলে নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ৩৩ বছর বয়সী এন্দো লিখেছেন, বিশ্বকাপে খেলতে না পারলেও আক্ষেপ নেই তার।

এন্দে লিখেছেন, ‘চোট পাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার সাধ্যমত সবকিছুই করেছি আমি, তাই আমার কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। তাই এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপান জাতীয় দলকে সমর্থন করব।’

বিজ্ঞাপন

আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর