Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সাফারি পার্কে গাছ রোপণ ও স্মারক বইতে সই করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৪:৫১

ঢাকা: কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে তিনি পার্কের মূল ফটকে পৌঁছালে তাকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সাফারি পার্কে পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পার্কের স্মারক বইয়ে সই করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও পার্কের স্মারক বইয়ে সই করেন।

এর আগে, সকালে একদিনের সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থলে যান। প্রধানমন্ত্রীর গাড়ির পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় তাদের সঙ্গে গাড়িতে ছিলেন ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। পুরো পথজুড়ে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে