Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ‘প্রতিপক্ষ কার্লো আনচেলত্তি, তাই জিততে পারিনি’

ক্রীড়া ডেস্ক
১৪ জুন ২০২৬ ১০:৪২

ম্যাচের শুরুতে লিড নিয়েছিলেন তারাই। বাগে পেয়েও শেষ পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি মরক্কো। ম্যাচ শেষে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াবি জানান, প্রতিপক্ষ কোচ আনচেলত্তি বলেই জিততে পারেননি তারা।

ভিনিসিয়ুসের দারুণ এক গোলে হার থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের খেলা অবশ্য সমর্থকদের মন ভরাতে পারেনি। মরক্কো সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলছে, ব্রাজিলকে হারানোর বড় সুযোগ হাতছাড়া করেছে দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবি জানান, জয় ফস্কে গেছে মুঠো থেকে, ‘আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছি, কিন্তু আমার প্রতিপক্ষ ছিলেন কার্লো আনচেলত্তি—তাই কাজটা মোটেও সহজ ছিল না। আমরা জিততে চেয়েছিলাম, খেলোয়াড়রাও জয়ের জন্য মরিয়া ছিল। ম্যাচটা ড্র হওয়ায় আমাদের মনে হচ্ছে জয়টা যেন আমাদের হাত গলে ফসকে গেল। যারা বদলি হিসেবে মাঠে নেমেছিল, তারা বেশ ভালো করেছে। তীব্র গরম খেলোয়াড়দের ওপর বেশ প্রভাব ফেলেছে, তাছাড়া আমাদের কয়েকজন খেলোয়াড় এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে। কাজটা সত্যিই সহজ নয়।’

বিজ্ঞাপন

ব্রাজিলের কাছে বলা যায় ২ পয়েন্ট খুইয়েছে মরক্কো, আগে গোল করে তো এগিয়ে গিয়েছিল অ্যাটলাসের সিংহরাই। ম্যাচ শেষে দলের মিডফিল্ডার সামির আল মুরাবাত তাই আক্ষেপ নিয়েই বলেছেন, ফলটা ব্রাজিলের পক্ষেই গেছে।

স্ট্রসবার্গে খেলা মুরাবাত ম্যাচ শেষে জানিয়েছেন, ‘ব্রাজিলের বিপক্ষে এটি একটি ভালো ফলাফল, এখন আমরা আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে চোখ ফেরাব । ম্যাচটা অত্যন্ত আবেগআক্রান্ত একটা ম্যাচ ছিল আমার জন্য, বিশ্বকাপে খেলা আমার শৈশবের স্বপ্ন। তবে একবার যখন মাঠে নামার পর শতভাগ মনোযোগ ধরে রাখতে হবে এবং নিজের সেরাটা ঢেলে দিতে হবে। আমরা জানি আমরা আরও কিছু গোল করতে পারতাম এবং আগামী ম্যাচগুলোতে ভালো করার জন্য এটিকে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর