Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / আত্মঘাতী গোলে কপাল পুড়ল মিসরের

ক্রীড়া ডেস্ক
১৬ জুন ২০২৬ ০৭:২২

তিনটি বিশ্বকাপ খেলে সাত ম্যাচে কোনো জয় পায়নি তারা। মঙ্গলবার রাতে বেলজিয়ামের বিপক্ষে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থেকে আশা জাগিয়েছিল ব্যর্থতার বৃত্ত ভাঙার। কিন্তু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল মোহাম্মদ সালাহর মিসরকে। আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে মিসরকে।

ম্যাচের ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরে এগিয়ে দিয়েছিলেন মিসরকে। অ্যাসিস্ট করেছিলেন সালাহ।

আন্তর্জাতিক ফুটবলে এটা তার প্রথম গোল। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিসর। এটাও রেকর্ড। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি তারা।

৫৩ মিনিটে সমতা ফেরাতে পারত বেলজিয়াম। কিন্তু কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক লাগে মিসরের পোস্টে। এরপর বদলি নেমে ম্যাচের মোড় ঘুারয়ে দেন রোমেলু লুকাকু।

বিজ্ঞাপন

৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রতে বিশ্বকাপে জয়ের অপেক্ষা বাড়ল মিসরের।

ম্যাচে বেলজিয়ামের বল পজেশন ছিল ৫৩ শতাংশ আর মিসরের ৪৭ শতাংশ। তবে পোস্টে দুই দল নিয়েছিল সমান ৩টি করে শট। শটের মত গোলেও সমতা থাকে দুই দলের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর