Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ০৯:৪৩

খুলনা: খুলনায় কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। তারা দুইজন সোনাডাঙ্গা থানায় কর্মরত আছেন।

বুধবার (১৭ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাডাঙ্গায় একটা বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবস করানো এবং লাঠি দিয়ে আঘাত করতে দেখে একজন সংবাদকর্মী ও ৩ জন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয়। পরবর্তীতে ৯৯৯ কল দিয়ে কৌশলে ভিতরে ঢুকেন। ঢুকে ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়। নরসিংদীর বাবা-মাহীন এতিম মেয়ে মিলন ছোটবেলা থেকে এই বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায গুরুত্বের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।