Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেওড়াপাড়ায় চলন্ত বাইকে ইট মেরে আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১২:৪৪

সাজিদ চৌধুরী রাফি।

ঢাকা: রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত বাইকে ইট মেরে আহত যুবক সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেডিকেলের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় ৩ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

মৃত রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে ঘাতকরাই রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর