Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্স হ্যান্ডেলে আনোয়ার ইব্রাহিম / তারেক রহমানের মালয়েশিয়া সফর যৌথ অঙ্গীকারের প্রতিফলন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৫:১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম- সংগৃহীত ফাইল ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে মালয়েশিয়া ও বাংলাদেশের দু’জন শিল্পীর গান ব্যবহার করা হয়। এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবীব ওয়াহিদের ‘আমার বন্ধু মহা জাদু জানে ‘ গানটি ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার ( ২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তার সঙ্গে ভিডিও প্রকাশ করেন।

বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বিজ্ঞাপন

বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফর দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আস্থা ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এই সফর মালয়েশিয়া-বাংলাদেশ বন্ধুত্বকে আরও জোরদার এবং উভয় দেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য কৌশলগত সহযোগিতা বৃদ্ধির যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরে যান। ২২ জুন মালয়েশিয়া থেকে চীন সফরে গেছেন তিনি। আগামী ২৬ জুন চীন সফর শেষে দেশে ফিরবেন তারেক রহমান।