Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো বেসিক ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৯:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের মধ্যে একটি সেবা চুক্তি সই করা হয়েছে। এর ফলে বেসিক ব্যাংকের গ্রাহকেরা এখন সোনালী ব্যাংকের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল ও ফি পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি সই করা হয়। বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় বেসিক ব্যাংকের মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যেকোনো ব্যক্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি এবং চালান ফিসহ বিভিন্ন ধরনের অর্থ পরিশোধ করতে পারবেন।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম এবং বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমন্বয়ের মাধ্যমে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো