Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলীয় সমাবেশে যোগ দিতে রংপুরের উদ্দেশে জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৩:০৫

নীলফামারী: রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিরোধীদলীয় সংসদীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ শেষে সকাল সাড়ে ১১টায় রংপুরের উদ্দেশে যাত্রা করেন ডা. শফিকুর রহমান।

এ সময় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে তিনি জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য দিবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর