Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
১২ জুলাই ২০২৬ ০৯:৪৪

প্রত্যাশা ছিল সহজ জয়ের। তবে আর্জেন্টিনাকে সহজে জিততে দিল না সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে হুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই সেমিতে পৌঁছে গেল আর্জেন্টিনা।

আগের পাঁচ ম্যাচে আট গোল করে কিলিয়ানএমবাপ্পের সঙ্গে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচে গোল না পেলেও ম্যাক অ্যালিস্টারকে দিয়ে দলের প্রথম গোল করিয়েছিলেন।

পরে নিজে বেশ ক’বার চড়াও হয়ে অবশ্য সুইসদের পোস্টের দেখা পাননি। তবে মেসির গোল না পাওয়ার ম্যাচে ঠিকই দলকে সেমিফাইনালে নিয়ে যেতে জ্বলে উঠেছেন আক্রমণভাগে তার দুই সঙ্গী হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

বিজ্ঞাপন

১০ মিনিটে মেসির কর্নারে আলিস্টারের হেডে লিড নেয় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে সেই গোল পরিশোধ করেন দান এনদোয়। সুইসরা এর চার মিনিট বাদেই দশজনের দলে পরিনত হয়। দলটির অন্যতম মিডফিল্ডার ব্রেল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনার আক্রমণ গোছানোর কাজটা সহজ হয়েছিল। যদিও তারা নির্ধারিত ৯০ মিনিটে পায়নি গোলের দেখা। তবে ১১২ মিনিটে আলভারেস অসাধারণ গোলে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধার করেন। আর বদলি লাউতারো শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দলের জন্য নিশ্চিত করেন সুযোগ সন্ধানী গোলে।

এর আগে মায়ামিতে নরওয়েকে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ১৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের সামনে এখন ইংল্যান্ড। আগের দিন, অর্থাৎ ১৫ জুলাই প্রথম সেমিফাইনালে অল-ইউরোপিয়ান দ্বৈরথে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
১২ অক্টোবর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর