Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশাল সফরে বৃক্ষরোপণসহ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১১:১৪

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার সকালে (১৩ জুলাই) রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বরিশালে বৃক্ষরোপণসহ বেশকয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরেকটা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

এদিকে, কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর