Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিআইবি প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৬:২৯

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না- বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুমাসের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল দেখছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, নগরের অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোষাক ছাড়াও সাদা পোষাকে পুলিশও দায়িত্ব পালন করছেন ২৪ ঘন্টা। এতে কমেছে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা।

এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।পুলিশের আত্মহত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত কোন কারণেও কেউ মানসিক চাপে থাকলে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য নিতে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর থানা গুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

সারাবাংলা/ইউজে/এসআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর