Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রী কায়কোবাদের অস্ত্রোপচার আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১১:০৭

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ঢাকা: ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) কায়কোবাদকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান।

বিজ্ঞাপন

অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে কায়কোবাদের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর