Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খতিবদের সম্মানি দেওয়ার পরিকল্পনা আপাতত নেই: ধর্মমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৯:১৭

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ঢাকা: মসজিদসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হলেও মসজিদের খতিবদের আপাতত এ সম্মানীর আওতায় আনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ধর্মমন্ত্রীর কাছে জানতে চান, চলতি অর্থবছরে দেশের মোট কতটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের খতিবদের এই বিশেষ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, সে বিষয়েও তিনি সুনির্দিষ্ট তথ্য জানতে চান।

বিজ্ঞাপন

প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে বিদ্যমান ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে।

তবে খতিবদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, বিদ্যমান সরকারি নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাই কেবল এই সম্মানি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। বর্তমান নীতিমালার আওতায় মসজিদের খতিবদের এই সম্মানীর অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে তিনি সংসদকে অবহিত করেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর