Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন ভোজিনহা

ক্রীড়া ডেস্ক
৪ আগস্ট ২০২৬ ০৯:০১

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে চিলির রাজধানী সান্তিয়াগোতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কোলো-কোলো সমর্থকরা। বিমানবন্দরে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে স্বাগত জানিয়েছেন।

চিলির রেকর্ড লিগ চ্যাম্পিয়ন কলো-কলোর সঙ্গে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ছয় মাসের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

কোলো-কলোর প্রকাশ করা এক ভিডিওতে ভোজিনহা বলেছেন, ‘সত্যি বলতে এত মানুষ আসবে ভাবিনি। এখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে; কিন্তু এত মানুষের ভালোবাসা দেখে সত্যিই দারুণ লাগছে।‘

আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি ভোজিনহা নামেই পরিচিত। বিশ্বকাপের আগে পর্যন্ত তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে খেলেছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ক্লাবহীন।

বিজ্ঞাপন

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান ভোজিনহা। টুর্নামেন্টের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বর্তমানে সেই সংখ্যা প্রায় ৩ কোটি ছুঁয়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর