Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৫:৪০

কারাদণ্ডপ্রাপ্ত স্বামী ফরহাদ মোল্যা।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি ফরহাদ মোল্যা (৩৫) নগরকান্দা উপজেলার ব্স্তপট্টি গ্রামের আকমল মোল্যার ছেলে। নিহত স্ত্রী ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের মছলেম খলিখার মেয়ে হাছিনা বেগম (৩০)।

মামলার এজাহার সূত্র জানা যায়, আসামি ফরহাদ বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসতো। যৌতুকের ২ লাখ টাকা দেওয়ার পরও আবার মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে সে। চাহিদামত যৌতুকের টাকা না পেয়ে ২০২৩ সালের ৩১ মে রাতে হাছিনা বেগম কে নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করে নিহতের পরিবার। পরের দিন সকালে স্বামীর ঘর থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা আকমল মোল্যার নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া জানান, যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে দীর্ঘ স্বাক্ষ্যপ্রমান ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর