Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেস স্টিকারের আড়ালে ইয়াবা পাচার, পাচারকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: মোটরসাইকেলের সামনে লাগানো ছিল ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার। পাচার করা হচ্ছিল ইয়াবা। মোটরসাইকেলের কাঠামোর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসার খবর পেয়ে অস্থায়ী তল্লাশিচৌকি বসায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনের অংশে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা স্টিকার লাগানো ছিল।

বিজ্ঞাপন

তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলের অর্ধেক কাঠামো ও কাঠামোর বাক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। নুরুল আলমকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এসআর
বিজ্ঞাপন

আরো