Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২১

-ছবি : সংগৃহীত

ঢাকা: মশা নিধনে ভেজাল কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন ও উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমানের সমন্বয়ে পাঁচ সদস্যদের টিম অভিযান পরিচালনা করছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

‎অভিযোগ সূত্রে জানা যায়,২০১১ ও ২০১৯ সালে উত্তর সিটি করপোরেশনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে ‘দি লিমিট অ্যাগ্রো’ নামে একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হয়। তবে চক্রটির মূলহোতা মিজানুর রহমান নাম ও খোলস পাল্টে ‘ফরোয়ার্ড ইন্টারন্যাশনাল’ নামে নতুন প্রতিষ্ঠান খুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ কাজ শুরু করেন। বিগত দুই বছরে উক্ত চক্রকে ডিএসসিসি থেকে ৩টি কার্যাদেশের মাধ্যমে ৪৮ কোটি টাকার কীটনাশক সরবরাহের কাজ দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার সময় সঠিক ওষুধ দেখানো হলেও বাস্তবে মাঠপর্যায়ে ফগিংয়ের নামে শুধু ‘কেরোসিন’ ছিটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। অভিযোগে মশক নিবারণী দফতরের স্টোরকিপার ও অ্যাকাউন্টস শাখার কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের বড় অভিযোগ রয়েছে।

‎অন্যদিকে, বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের নামে চলা চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ রয়েছে। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী প্রতি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ ১০০ টাকা ফি নেওয়ার নিয়ম থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। ধানমন্ডি, আজিমপুর, কাঁঠালবাগান, কায়েতটুলী ও যাত্রাবাড়ীসহ শহরের বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছ থেকে ১২০ টাকা থেকে ২৫০ টাকা এবং ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা সরাসরি চাঁদাবাজির অন্তর্ভুক্ত।

‎এছাড়া বৈধভাবে দরপত্রের মাধ্যমে কোটি টাকা জামানত দিয়ে কাজ পাওয়া সাধারণ ব্যবসায়ীদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক প্রভাবে কাজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর