Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীরা হৃদয় মিয়া (২৫) নামে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে হৃদয়ের বন্ধু মো. বিপ্লব বলেন, হৃদয়ের বাসা হাজারীবাগ গনকটুলী এলাকায়। ধানমন্ডিতে তার মুদির ব্যবসা রয়েছে। সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় আসলে ৪/৫জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার কাছে থাকা মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এরপর খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হাজারীবাগের বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, হৃদয় নামে এক যুবক আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। তার পিঠে ও কোমরে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

এবার ছয় গোল হজম করল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর