Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশান ও বনানী থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ বদলিকৃত আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও মো. সালাউদ্দিনকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর