Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২১:০৫

ঢাকা: গুলশান-বনানী-বারিধারা লেকের টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি ও এর সামগ্রিক অবস্থা সভায় তুলে ধরেন এবং এর টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা ও নতুন উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সত্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর