Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ১০১ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, ১টি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ৩টি ধারালো ছোরা, পরিত্যাক্ত ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর