Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবর-মোহাম্মদপুরে জমি দখল ও বাড়ীতে হামলা, গ্রেফতার ১৩


২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪২

ঢাকা: রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় পৃথক অভিযানে ১৩ জন গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

আকতার হোসেন বলেন, আরেকটি অভিযানে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর